সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ
সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ মিছিল। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

সদ্য পদত্যাগ করা সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তার ও বিচারের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ইনকিলাব মঞ্চ।

শুক্রবার বিকালে মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর প্রকাশের পর সংগঠনটির নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শাহবাগ মোড় ঘুরে আবারও রাজু ভাস্কর্যের সামনে এসে শেষ হয়।

বিক্ষোভে অংশ নেওয়া নেতাকর্মীরা ‘জুলাই হত্যার বিচার চাই’সহ বিভিন্ন স্লোগান দেন এবং সাবেক এই রাষ্ট্রপতির বিরুদ্ধে অবিলম্বে আইনি ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান।

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে দায়িত্ব নেওয়া এই রাষ্ট্রপতির পদত্যাগের দাবি আগেই জানিয়েছিলেন আন্দোলনকারী ছাত্রনেতারা। অভ্যুত্থানের পর বঙ্গভবন ঘেরাওয়ের ঘটনাও ঘটেছিল। তবে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন ও নতুন সরকার গঠনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে তিনি স্বপদে দায়িত্ব পালন করে আসেন।

শুক্রবার বিকালে স্পিকার হাফিজউদ্দিন আহমদ জানান, মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad