সাতক্ষীরায় নিখোঁজের ২ দিন পর বৃদ্ধার মরদেহ উদ্ধার

Advertisement
Advertisement

সাতক্ষীরায় নিখোঁজের দুই দিন পর আমিরন নেছা (৭০) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার রাতে শহরের বাইপাস সড়কের খেজুরডাঙ্গা গ্রামের একটি পরিত্যক্ত ভবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আমিরন নেছা কলারোয়া উপজেলার লোহাকুড়া গ্রামের বাসিন্দা ছিলেন।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ১৩ জুলাই বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন আমিরন নেছা। সম্ভাব্য সব জায়গায় খুঁজে না পেয়ে পরিবার কলারোয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে। বুধবার রাতে স্থানীয়রা পরিত্যক্ত ভবনের ভেতর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, মরদেহের পাশ থেকে পাওয়া চিকিৎসাসংক্রান্ত কাগজপত্রের সূত্র ধরে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়। তারা ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্ত করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. মাসুদুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এরপর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পুলিশ ঘটনার তদন্ত করছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর