টাইমস অব বাংলাদেশে’র মফস্বল ডেস্ক ইনচার্জ নাহিদ রিয়াসাদ আর নেই। গত মধ্যরাতে তিনি ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৪০ বছর।
তার স্ত্রী টাইমস’কে জানান, রাজধানীর ধানমন্ডির বাসায় নাহিদ রাত আড়াইটায় বুকে ব্যাথা অনুভব করলে দ্রুত হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
নাহিদের বাড়ি নারায়ণগঞ্জের বাবুরাইলে জানাজা শেষে তার মরদেহ দাফন করা হবে।
নাহিদের মৃত্যুতে শোক প্রকাশ করছে টাইমস অব বাংলাদেশ পরিবার।


