সাংবাদিকের ন্যায্য বেতনকাঠামো ও বেতনভাতা নিশ্চিতের দাবি

সাংবাদিকের ন্যায্য বেতনকাঠামো ও বেতনভাতা নিশ্চিতের দাবি
Advertisement
Advertisement

সাংবাদিকদের ন্যায্য বেতনকাঠামো নির্ধারণ, সঠিক সময়ে বেতনভাতা নিশ্চিত ও অবসরকালীন ভাতা চালুর দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা।

শুক্রবার দুপুরে মহান মে দিবস উপলক্ষে রাজশাহী নগরীর অলকার মোড়ে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) আয়োজিত আলোচনা সভায় তারা এই দাবি জানান।

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহা: আব্দুল আউয়ালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্তর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহকারী মহাসচিব সাদিকুল ইসলাম স্বপন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আরইউজের সহ-সভাপতি মঈন উদ্দিন, সিনিয়র সাংবাদিক মোহাম্মদ জুলফিকার, অ্যাডভোকেট রজব আলী, ফরিদ আক্তার পরাগ প্রমুখ। এতে অন্যদের মধ্যে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সভায় সভাপতির বক্তব্যে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহা: আবদুল আউয়াল বলেন, সাংবাদিকদের মৌলিক অধিকার ও দাবি আদায়ে আন্দোলনের কোনো বিকল্প নেই। সাংবাদিক নেতা আবদুল আউয়াল নায্য বেতনকাঠামো ঠিক করে যৌক্তিক পরিমাণে বেতনভাতা নির্ধারণ, সকল সাংবাদিককে বেতনভাতার আওতায় আনা এবং ওয়েজবোর্ড কার্যকর করার জোর দাবি জানান।

সাদিকুল ইসলাম স্বপন বলেন, সাংবাদিকরা রাতদিন অক্লান্ত পরিশ্রম করেন, কিন্তু তাদেরকে নায্য মজুরি দেওয়া হয় না। তারা তাদের প্রকৃত শ্রমের মূল্য পান না। বিভিন্ন সময়ে বিভিন্ন ওয়েজবোর্ড হলেও সেখানেও রয়েছে শুভংকরের ফাঁকি, কখনই ওয়েজবোর্ড অনুযায়ী বেতন দেওয়া হয় না।

তিনি বলেন, অতিদ্রুত সাংবাদিকদের নায্য বেতনকাঠামো ঠিক করে বেতন নিশ্চিত করতে হবে। পাশাপাশি প্রবীণ সাংবাদিকদের অবসরকালীন ভাতা চালু করতে হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad