সংসদের পরিচালন ও উন্নয়ন বাজেট প্রাক্কলন অনুমোদন

সংসদের পরিচালন ও উন্নয়ন বাজেট প্রাক্কলন অনুমোদন
ছবি: জাতীয় সংসদ
Advertisement
Advertisement

সংসদের ২০২৬-২০২৭ অর্থবছরে পরিচালন ও উন্নয়ন খাতে প্রস্তাবিত বাজেট প্রাক্কলন অনুমোদন করা হয়েছে। সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বুধবার সংসদ সচিবালয় কমিশনের ৩৭তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

কমিটির সদস্য প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান বৈঠকে যোগদান করেন। এ ছাড়া সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী; আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, ডেপুটি স্পিকার কায়সার কামাল এবং বিশেষ আমন্ত্রণে জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মণি বৈঠকে অংশ নেন।

বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদের ২০২৫-২০২৬ অর্থবছরে সংশোধিত বাজেট পরিচালন ও উন্নয়ন খাতে ২২৬ কোটি ৬৯ লক্ষ ৬০ হাজার টাকা (পরিচালন খাতে ২২৬ কোটি ৪৯ লক্ষ ৬০ হাজার টাকা এবং উন্নয়ন খাতে ২০ লক্ষ টাকা) এবং ২০২৬-২০২৭ অর্থবছরে পরিচালন ও উন্নয়ন খাতে ২৯০ কোটি ৬০ লক্ষ টাকা (পরিচালন খাতে ২৮৯ কোটি ৯০ লক্ষ টাকা এবং উন্নয়ন খাতে ৭০ লক্ষ টাকা) প্রস্তাবিত বাজেট প্রাক্কলন অনুমোদন করা হয়।

বৈঠকের শুরুতে বিগত ৩৬তম সংসদ সচিবালয় কমিশন বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করার পাশাপাশি গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন ও অগ্রগতি প্রতিবেদনের ওপর আলোচনা হয়। এ ছাড়া সংসদ সচিবালয়ের চলমান প্রকল্পসমূহের অগ্রগতি বিষয়ে বৈঠকে আলোচনা করা হয়।

বৈঠকে আলোচ্যসূচি উপস্থাপন করেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব মো. ব্যারিস্টার গোলাম সরওয়ার ভূঁইয়া। বৈঠকে আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সচিবালয় এবং কমিশন বৈঠকের সাথে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad