শেখ হাসিনার সাজা বাড়ানোর আপিল শুনানি বুধবার

শেখ হাসিনার সাজা বাড়ানোর আপিল শুনানি বুধবার
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের আমৃত্যু কারাদণ্ডের বিরুদ্ধে প্রসিকিউশনের আপিলের ওপর শুনানি হবে বুধবার।

আপিল বিভাগের বুধবারের কার্যতালিকায় আপিল আবেদনটি শুনানির জন্য রয়েছে।

এর আগে ১ ফেব্রুয়ারি আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক শুনানির দিন ধার্য করেন। সেদিন চেম্বার আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন তৎকালীন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সেই অনুযায়ী মামলাটি মঙ্গলবার আপিল বিভাগের কার্যতালিকায় আসে, কিন্তু শুনানি হয়নি।

গত বছরের ১৫ ডিসেম্বর প্রসিকিউশন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আপিল করে। তাতে মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনা ও কামালের যে অভিযোগে আমৃত্যু কারাদণ্ড হয়েছে, সেই অভিযোগেও তাদের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল করা হয়। আপিলে সাজা বাড়াতে প্রসিকিউশন আটটি গ্রাউন্ড উল্লেখ করে।

আরও পড়ুন

এরও আগে ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ হাসিনা ও কামালকে একটি অভিযোগে মৃত্যুদণ্ড দেয়। অন্য অভিযোগে তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়।

এ মামলার অপর আসামি পুলিশের সাবেক আইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন রাজসাক্ষী হয়ে অন্য দুই আসামির বিরুদ্ধে তথ্য-প্রমাণ দিয়ে বিচারে সহায়তা করায় তাকে পাঁচ বছরের লঘুদণ্ড দেয় ট্রাইব্যুনাল।

তীব্র ছাত্র-গণআন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই পলাতক রয়েছেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল। তাদের অনুপস্থিতিতেই বিচারকাজ চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad