রাজধানীর শাহবাগ এলাকার একটি দোকান থেকে ৪০ লাখ টাকার জাল নোট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নাফিজ আহম্মেদ (২৬), মো. রহমত উল্লাহ (২৬), ইয়াকুব আলী চৌধুরী (৩৯) ও রুবেল (৪২)।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শাহবাগ থানা সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে শাহবাগের মোতালিব প্লাজার পঞ্চম তলার একটি দোকানে অভিযান চালানো হয়। এ সময় চারজনকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে ৪০ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে জাল নোটের ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি করেছে পুলিশ।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


