শাবনূরকে নিয়ে পূর্ণিমার আবেগঘন পোস্ট

শাবনূরকে নিয়ে পূর্ণিমার আবেগঘন পোস্ট
Advertisement
Advertisement

সামাজিক যোগাযোগমাধ্যমে ঢালিউডের দুই জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর ও পূর্ণিমার মধ্যকার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক নতুন করে নজর কেড়েছে ভক্তদের। সম্প্রতি প্রিয় সহকর্মী শাবনূরকে নিয়ে ফেসবুকে একটি আবেগঘন পোস্ট শেয়ার করেছেন পূর্ণিমা, যা তাদের পর্দার বাইরের গভীর বন্ধুত্বের এক অনন্য দৃষ্টান্ত।

শাবনূরের সঙ্গে কাটানো কিছু পুরোনো ও মধুর মুহূর্তের ভিডিও পোস্ট করে পূর্ণিমা তাকে বাংলা চলচ্চিত্রের এক ‘উজ্জ্বল নক্ষত্র’ হিসেবে অভিহিত করেন।

পোস্টের ক্যাপশনে পূর্ণিমা লিখেছেন, ‘কিছু মানুষ শুধু তারকা নন, তারা মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকেন। বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র শাবনূর আপু। পর্দার সাফল্যের বাইরেও তিনি একজন অসাধারণ মনের মানুষ।’

কয়েক বছর আগে কাটানো সেই মুহূর্তগুলোকে নিজের জীবনের অন্যতম মূল্যবান স্মৃতি উল্লেখ করে পূর্ণিমা ঢাকাই সিনেমাতে শাবনূরের অবিস্মরণীয় অবদানের কথা স্মরণ করেন।

কেবল প্রশংসাই নয়, প্রিয় আপুকে আবারও রূপালী পর্দায় দেখার তীব্র ইচ্ছাও প্রকাশ করেছেন পূর্ণিমা। পোস্টের শেষাংশে তিনি লেখেন, ‘আপনাকে বড় পর্দায় খুব মিস করি। ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক শ্রদ্ধা ও ভালোবাসা।’

একসময় রূপালী পর্দার দর্শক এই দুই শীর্ষ অভিনেত্রীকে তীব্র প্রতিদ্বন্দ্বী মনে করলেও, বাস্তব জীবনে তাদের পারস্পরিক শ্রদ্ধা ও চমৎকার বোঝাপড়া সবসময়ই প্রশংসিত হয়েছে। পূর্ণিমার এই পোস্টটি আবারও প্রমাণ করল তাদের ভেতরের আন্তরিকতা, যা সামাজিক যোগাযোগমাধ্যমে এখন বেশ সাড়া ফেলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad