শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস পালনে জামায়াতের ৩ দিনের কর্মসূচি

শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস পালনে জামায়াতের ৩ দিনের কর্মসূচি
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান | ছবি: টাইমস
Advertisement
Advertisement

‘শহীদ বুদ্ধিজীবী দিবস’ এবং ‘মহান বিজয় দিবস’ পালনে তিন দিনব্যাপী কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

শনিবার এক বিবৃতির মাধ্যমে এ ঘোষণা দিয়েছেন তিনি।  যথাযোগ্য মর্যাদায় দিন দুটি পালন করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

জামায়াতের কর্মসূচির মধ্যে রয়েছে ১৪ ডিসেম্বর ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশন হলে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা, ১৫ ডিসেম্বর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে (আইডিইবি) মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা এবং ১৬ ডিসেম্বর সকাল ৭টায় সোহরাওয়ার্দী উদ্যানে দলের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে যুব ম্যারাথন।

বিবৃতিতে শফিকুর রহমান জানান, ‘শহীদ বুদ্ধিজীবী দিবস’ এবং ‘মহান বিজয় দিবস’। বাঙালির জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ এই দুটি দিন। জাতির ইতিহাসে দিবস দুটি আত্মত্যাগ, সংগ্রাম ও গৌরবের চিরন্তন স্মারক।

এ ছাড়া, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য যারা নিজেদের অমূল্য জীবন উৎসর্গ করেছেন, সেই সকল শহীদ বুদ্ধিজীবী এবং মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী শহীদ বীর মুক্তিযোদ্ধাদের অবদান গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad