লালমনিরহাটে ৩৮ লাখ টাকার মাদক ধ্বংস

লালমনিরহাটে ৩৮ লাখ টাকার মাদক ধ্বংস
লালমনিরহাটে বিপুল পরিমাণ মাদক ধ্বংস। ছবি: টাইমস
Advertisement
Advertisement

আদালতের নির্দেশে লালমনিরহাটে ২৯টি মাদক মামলার নিষ্পত্তি শেষে জব্দ করা বিপুল পরিমাণ মাদকদ্রব্য জনসম্মুখে ধ্বংস করা হয়েছে। ধ্বংস করা এসব মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৮ লাখ ৫৫ হাজার ৩৫০ টাকা।

বুধবার বিকালে আদালত চত্বরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিনসহ তিনজন বিচারকের উপস্থিতিতে এসব মাদকদ্রব্য পুড়িয়ে ও ভেঙে বিনষ্ট করা হয়।

আদালত সূত্রে জানা গেছে, দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে চূড়ান্তভাবে নিষ্পত্তি হওয়া ২৯টি মামলার আলামত ধ্বংসের এই সিদ্ধান্ত নেওয়া হয়। ধ্বংস করা মাদকের তালিকায় রয়েছে ১২টি মামলার ২ হাজার ৩৪৯ বোতল ইস্কাফ, ১৫টি মামলার ৭৯ দশমিক ৪৮৫ কেজি গাঁজা, ছয়টি মামলার ৩ হাজার ১৮২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, তিনটি মামলায় ৪১৪ বোতল ফেনসিডিল ও দুটি মামলায় ১৩৬ বোতল ফেয়ারডিল।

মাদকদ্রব্য ধ্বংস করার সময় আদালত প্রাঙ্গণে কোর্ট পুলিশের পরিদর্শক আমিরুল ইসলামসহ সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

লালমনিরহাট জেলা দায়রা জজ আদালতের পুলিশ পরিদর্শক আমিরুল ইসলাম বলেন, ‘সমাজ থেকে মাদক নির্মূলে বিচার বিভাগ ও প্রশাসন বদ্ধপরিকর। জব্দ করা এসব মাদক যাতে কোনোভাবেই পুনরায় বাজারে ছড়াতে না পারে, সেজন্যই আদালতের কঠোর তদারকিতে এই ধ্বংস প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর