সরকার তিনজন সেনা কর্মকর্তাকে রাষ্ট্রদূত পদে নিয়োগ দিয়েছে এবং তাদের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় বুধবার এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, লে. জেনারেল এস এম কামরুল হাসানকে রাষ্ট্রদূত পদে নিয়োগ দিয়ে তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
একই আদেশে মেজর জেনারেল মো. নাসিম পারভেজকেও রাষ্ট্রদূত পদে নিয়োগ দেওয়া হয়েছে এবং তার চাকরিও পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

এদিকে, আরেক প্রজ্ঞাপনে মেজর জেনারেল মো. জাহাংগীর আলমকে রাষ্ট্রদূত পদে নিয়োগ দিয়ে তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।


