লাউয়াছড়া জাতীয় উদ্যানে গাড়ি পার্কিং নিষেধাজ্ঞা প্রত্যাহার

লাউয়াছড়া জাতীয় উদ্যানে গাড়ি পার্কিং নিষেধাজ্ঞা প্রত্যাহার
Advertisement
Advertisement

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের লাউয়াছড়া জাতীয় উদ্যানে গাড়ি পার্কিংয়ে দেওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে বন বিভাগ।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বনসংরক্ষক (এসিএফ) জামিল মোহাম্মদ খান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পার্কিং বন্ধ থাকায় পর্যটকদের ভোগান্তি হচ্ছিল। তাদের সুবিধা বিবেচনা করেই কর্তৃপক্ষ নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।’

এর আগে গত ১ অক্টোবর থেকে পরিবেশ ও বন্যপ্রাণী সুরক্ষার কারণ দেখিয়ে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই উদ্যানে গাড়ি পার্কিং নিষিদ্ধ করে দেয় বন বিভাগ। তাতে উদ্যানে আগত শত শত পর্যটককে গাড়ি দূরে রেখে পায়ে হেঁটে প্রবেশ করতে হয়। বিশেষ করে প্রবীণ পর্যটক, শিশু ও পরিবার নিয়ে আসা ভ্রমণকারীরা এতে চরম দুর্ভোগে পড়েন।

স্থানীয় পর্যটনকর্মী ও ব্যবসায়ীরা জানান, গাড়ি পার্কিং বন্ধ করে দেওয়ায় দর্শনার্থীর সংখ্যা কমে যায়, যার প্রভাব পড়ে রেস্টুরেন্ট, গাইড সার্ভিস ও হস্তশিল্প ব্যবসার ওপর।

আরও পড়ুন

শ্রীমঙ্গলের স্থানীয় ব্যবসায়ী মো. কাওসার আহমেদ বলেন, ‘নিষেধাজ্ঞার সময় পর্যটকরা এখানে আসতে অনীহা দেখিয়েছেন। এখন নিষেধাজ্ঞা উঠায় আমরা আবার আশা ফিরে পেয়েছি।”

নিষেধাজ্ঞার ফলে সৃষ্ট ভোগান্তি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি নজরে আসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। পরে পরিস্থিতি পর্যালোচনা করে বন বিভাগ সিদ্ধান্ত পরিবর্তন করে।

বন বিভাগ জানিয়েছে, লাউয়াছড়ার প্রকৃতি ও বন্যপ্রাণী রক্ষায় পার্কিং নিয়ন্ত্রণ করা হলেও তা সম্পূর্ণ বন্ধ করার সিদ্ধান্তটি ছিল সাময়িক। পর্যটকদের সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করেই পার্কিং পুনরায় চালু করা হয়েছে।

স্থানীয়দের দাবি, লাউয়াছড়ায় টেকসই পর্যটন ব্যবস্থাপনা নিশ্চিত করতে পার্কিং এলাকা নির্দিষ্ট করা, ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার করা এবং বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করা জরুরি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস ন্যাশনাল
টাইমস ন্যাশনাল

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর