রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের নেতৃত্ব অব্যাহত রাখার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের নেতৃত্ব অব্যাহত রাখার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর
ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। মঙ্গলবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে | ছবি: মন্ত্রণালয়ের সৌজন্যে
Advertisement
Advertisement

রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমারে প্রত্যাবাসনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদসহ আন্তর্জাতিক পরিসরে যুক্তরাজ্যের নেতৃত্ব অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

মঙ্গলবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ আহ্বান জানান।

বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সহযোগিতার নানা বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে শিক্ষা, অভিবাসন, নিরাপত্তা সহযোগিতা, রোহিঙ্গা প্রত্যাবাসন এবং জনগণের মধ্যে সম্পর্ক জোরদারের বিষয়গুলো গুরুত্ব পায়।

পররাষ্ট্রমন্ত্রী নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলবিষয়ক মন্ত্রী সীমা মালহোত্রাকে পাঠানোর জন্য যুক্তরাজ্যকে ধন্যবাদ জানান। উভয় পক্ষ দুই দেশের গভীর ঐতিহাসিক সম্পর্ক, শক্তিশালী জনযোগাযোগ এবং যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের ভূমিকার কথা উল্লেখ করেন।

আরও পড়ুন

এ সময় পররাষ্ট্রমন্ত্রী ২০২৬-২০২৭ মেয়াদের জন্য জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রেসিডেন্সি পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে যুক্তরাজ্যের সমর্থন কামনা করেন। হাইকমিশনার বাংলাদেশের প্রার্থীর যোগ্যতার বিষয়টি সদর দপ্তরে অবহিত করার প্রতিশ্রুতি দেন এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।

বৈঠক শেষে উভয় পক্ষ বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেন এবং দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

এর আগে, দিনের শুরুতে হাইকমিশনার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গেও সাক্ষাৎ করেন। তিনি প্রতিমন্ত্রীকে সাম্প্রতিক নিয়োগের জন্য অভিনন্দন জানান। সাক্ষাতে দক্ষতা উন্নয়ন, অভিবাসন, স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং বাণিজ্য ও বিনিয়োগে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad