রোহিঙ্গা ক্যাম্পে ফের গুলিবিদ্ধ হয়ে ‘এআরএ’ প্রধানের ভাই নিহত

রোহিঙ্গা ক্যাম্পে ফের গুলিবিদ্ধ হয়ে ‘এআরএ’ প্রধানের ভাই নিহত
নিহত নুর কামাল। ছবি: টাইমস
Advertisement
Advertisement

রোহিঙ্গা ক্যাম্পে আবারও অস্ত্রধারীদের গুলিতে কথিত সশস্ত্র গোষ্ঠী ‘এআরএ’ প্রধানের ভাই নুর কামাল নিহত হয়েছেন। বুধবার দুপুর আনুমানিক ২টার দিকে উখিয়ার ৮-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-৪১ ব্লকে এ হামলার ঘটনা ঘটে।

নিহত নুর কামাল ওই ব্লকের হেড মাঝি ছিলেন। তিনি মোস্তাক আহমেদের ছেলে এবং এআরএ প্রধান নবী হোসেনের ভাই বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানিয়েছে, নুর কামাল নিজের ব্লকে থাকা অবস্থায় কয়েকজন অজ্ঞাতনামা সশস্ত্র দুর্বৃত্তরা অতর্কিতভাবে তাকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় তিনি গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে গুরুতর আহত নুর কামালকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে বিকালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক মোহাম্মদ রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, ‘ঘটনার পরপরই ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে অভিযান চলছে।’

আরও পড়ুন

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, ‘ঘটনার পর থেকে ক্যাম্পের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে এপিবিএন ও থানা পুলিশ যৌথভাবে কাজ করছে। এর মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

এর আগে, গত ৫ মে উখিয়ার আরেকটি রোহিঙ্গা ক্যাম্পে পৃথক গুলির ঘটনায় ‘হালিম বাহিনীর’ প্রধান কেফায়েত উল্লাহ হালিম ওরফে আবদুল হালিম নিহত হন। এ সময় আরও দুইজন গুলিবিদ্ধ হন।

সংশ্লিষ্ট ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান রয়েছে বলে জানা গেছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad