রাস্তা অবরোধ না করতে পুলিশের অনুরোধ

রাস্তা অবরোধ না করতে পুলিশের অনুরোধ
Advertisement
Advertisement

আন্দোলন প্রতিবাদের অংশ হিসেবে ঢাকার রাস্তা অবরোধ না করার জন্য অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রাপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার (২৩ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্মানিত নগরবাসীর বৃহত্তর স্বার্থে এবং সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার নিমিত্তে অহেতুক সড়ক অবরোধ করা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বিশেষ অনুরোধ করা হলো।

ডিএমপির ডিসি (মিডিয়া ও পাবলিক রিলেশন্স) মুহাম্মদ তালেবুর রহমানের সই করা এ প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি রাজধানীতে বিভিন্ন গোষ্ঠী ও কতিপয় স্বার্থান্বেষী মহল দাবিদাওয়া আদায়, প্রতিবাদ কর্মসূচি ইত্যাদি নামে যখন-তখন সড়ক অবরোধ করছেন।

এতে করে ঢাকা মহানগরে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে, ফলশ্রুতিতে স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও অফিসগামী যাত্রীগণ নানা বিড়ম্বনার সম্মুখীন হচ্ছেন। বিদেশগামী যাত্রী ও জরুরি প্রয়োজনে অসুস্থ রোগী পরিবহনে সৃষ্টি হচ্ছে মারাত্মক ব্যাঘাত।

যানজট কমানোর জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ প্রাণান্তকর চেষ্টা করছে, তথাপি, কারণে-অকারণে রাস্তা অবরোধ করার মতো ঘটনায় সৃষ্টি হচ্ছে ব্যাপক জনদুর্ভোগ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর