রায়েরবাজার কবরস্থানে নবনির্বাচিত ডাকসু নেতাদের শ্রদ্ধা

রায়েরবাজার কবরস্থানে নবনির্বাচিত ডাকসু নেতাদের শ্রদ্ধা
রায়েরবাজার কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করেন ডাকসুর নবনির্বাচিত নেতারা। ছবি: টাইমস
Advertisement
Advertisement

ঢাকার রায়েরবাজার কবরস্থানে গিয়ে একাত্তরের মুক্তিযুদ্ধ ও চব্বিশের জুলাই আন্দোলনে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নবনির্বাচিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের(ডাকসু) নেতারা।

বৃহস্পতিবার সকালে শিবিরসমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের নেতারা সেখানে শ্রদ্ধা নিবেদন করতে যান। পরে শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

ডাকসুর সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম জানান, শিক্ষার্থীদের মতামত ও সব ইশতেহার মূল্যায়নের মাধ্যমে তারা কাজ করবেন।

সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফারহাদ বলেন, ‘আমরা শহীদদের আত্মত্যাগকে সম্মান জানিয়ে কাজ করতে চাই। তাদের আদর্শ বাস্তবায়নের মাধ্যমেই প্রকৃত শ্রদ্ধা জানানো সম্ভব।’

আরও পড়ুন

হিজাব ইস্যুতে ভারতীয় কিছু গণমাধ্যম উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য ছড়িয়ে নিজেদের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।

শহীদদের আদর্শ ও আকাঙ্ক্ষাকে ধারণ করেই তারা কার্যক্রম শুরু করছেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২৪ সালের জুলাইয়ের শহীদদের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে একটি বৈষম্যহীন ঢাকা বিশ্ববিদ্যালয় গড়ে তোলার জন্য কাজ করবেন বলে জানান প্যানেল নেতারা।

এর আগে, মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা ২৮টি পদের মধ্যে ২৩টিতেই বিজয়ী হন।

এবার ডাকসুতে ২৮টি পদের জন্য মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রতি হল সংসদে ১৩টি করে ১৮টি হলে মোট পদের সংখ্যা ২৩৪টি। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আটটি কেন্দ্রের ৮১০টি বুথে ডাকসু এবং হল সংসদে শিক্ষার্থীদের ভোটগ্রহণ চলে। মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। এসব পদে ভোটের লড়াইয়ে ছিলেন ১ হাজার ৩৫ জন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর