রামিসা হত্যাকাণ্ড: ক্ষুব্ধ প্রতিক্রিয়া ইরফান সাজ্জাদের

রামিসা হত্যাকাণ্ড: ক্ষুব্ধ প্রতিক্রিয়া ইরফান সাজ্জাদের
রামিসা আক্তার ও ইরফান সাজ্জাদ। ছবি: কোলাজ
Advertisement
Advertisement

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারকে নৃশংস হত্যার ঘটনায় দেশজুড়ে শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। সাধারণ মানুষের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানাচ্ছেন শোবিজ অঙ্গনের তারকারাও। ঘটনাটি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ছোটপর্দার অভিনেতা ইরফান সাজ্জাদ।

নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, “সম্ভবত এই মুহূর্তে মেয়েদের জন্য, বিশেষ করে মেয়ে শিশুদের জন্য সবচেয়ে বিপদজনক দেশ হলো বাংলাদেশ! শুধু গ্রেপ্তার করে সান্ত্বনা দিবেন আর বিচারের কোনো নাম নাই, এই সার্কাস আর কতদিন?”

আরেকটি অংশে তিনি বলেন, ‘বিচার এমনভাবে করা উচিত যাতে এই ধরনের অপরাধ করার আগে অপরাধীর রূহ কাপে…।’

পোস্টের শেষদিকে দেশের প্রধানমন্ত্রীর উদ্দেশে আবেদন জানিয়ে অভিনেতা লেখেন, “মাননীয় প্রধানমন্ত্রী, একজন মেয়ের বাবা হিসেবে আপনি সকল বাবাদের ভয় এবং আতঙ্কের কথাটা বুঝতে পারবেন বলে আশা করি।”

মঙ্গলবার সকালে রাজধানীর পল্লবীর একটি বাসার খাটের নিচ থেকে শিশু রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে বাথরুম থেকে তার বিচ্ছিন্ন মাথা উদ্ধার করা হয়। নিহত রামিসা স্থানীয় একটি স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

আরও পড়ুন

এ ঘটনায় সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্ত সংশ্লিষ্টদের দাবি, নির্যাতনের বিষয়টি প্রকাশ হয়ে যাওয়ার আশঙ্কায় শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে আলামত গোপন ও মরদেহ গুমের উদ্দেশ্যে মাথা ও হাত বিচ্ছিন্ন করা হয়।

ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটির ওপর বিকৃত যৌন নির্যাতন বা ধর্ষণের ঘটনা ঘটতে পারে। তবে ময়নাতদন্ত ও কেমিক্যাল পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

পুলিশ আরও জানায়, অভিযুক্ত দম্পতি মাত্র দুই মাস আগে ওই ভবনে ভাড়া ওঠেন। ঘটনার সময় শিশুটির মা মেয়েকে খুঁজতে গিয়ে অভিযুক্তদের ফ্ল্যাটের সামনে রামিসার স্যান্ডেল দেখতে পান। তদন্তকারীদের ধারণা, তখনই ফ্ল্যাটের ভেতরে হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছিল।

এই নির্মম ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিচার দাবিতে সরব হয়েছেন সাধারণ মানুষ। শিশু ও নারীর নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগও প্রকাশ করছেন অনেকে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর