রাফি–তুষিকে ঘিরে প্রেমের গুঞ্জন

রাফি–তুষিকে ঘিরে প্রেমের গুঞ্জন
Advertisement
Advertisement

চলচ্চিত্র নির্মাতা রায়হান রাফির সঙ্গে অভিনেত্রী নাজিফা তুষির সঙ্গে প্রেমের গুঞ্জন ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

সম্প্রতি রাফি ও অভিনেত্রী নাজিফা তুষির একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে তাদের হাত ধরে থাকতে দেখা যায়। ছবিটি ঘিরে ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। রাফি বা তুষি—কেউই এখনো আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেননি।

এ বিষয়ে জানতে টাইমস থেকে রাফি ও তুষির সঙ্গে যোগাযোগ করা হলে তুষি মন্তব্য করতে রাজি হননি। অন্যদিকে রাফির সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এরই মধ্যে অভিনেত্রী তামা মির্জা সম্প্রতি এক সাক্ষাৎকারে রাফির সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে কথা বলেছেন।

সাক্ষাৎকারে তামা মির্জা বলেন, রাফির সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক এখনও রয়েছে, তবে আগের মতো নিয়মিত যোগাযোগ বা দেখা–সাক্ষাৎ এখন আর হয় না। তার এই বক্তব্যে সম্পর্কের একটি পরিবর্তনের ইঙ্গিত মিললেও আনুষ্ঠানিক বিচ্ছেদের কোনো বিষয় উল্লেখ করেননি তিনি।

বাংলাদেশের সমসাময়িক চলচ্চিত্র নির্মাতাদের মধ্যে অন্যতম রাফি ‘পোড়ামন ২’, ‘পরাণ’ ও ‘সুড়ঙ্গ’–এর মতো বাণিজ্যিকভাবে সফল চলচ্চিত্রের জন্য পরিচিত। তিনি তমা মির্জা ও নাজিফা তুষি—দুজনের সঙ্গেই একাধিক কাজ করেছেন, যার মধ্যে পূর্ণদৈর্ঘ্য ছবি ও ওয়েব ফিল্ম রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর