রাজধানীর কিছু স্কুল-কলেজে পরীক্ষামূলক ‘ব্লেন্ডেড’ পাঠদান

রাজধানীর কিছু স্কুল-কলেজে পরীক্ষামূলক ‘ব্লেন্ডেড’ পাঠদান
শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন। ফাইল ছবি
Advertisement
Advertisement

জ্বালানি সাশ্রয় ও যানজট কমাতে রাজধানীর কিছু শিক্ষা প্রতিষ্ঠানে আগামী সপ্তাহ থেকে  পরীক্ষামূলকভাবে ব্লেন্ডেড পাঠদান পদ্ধতি চালু হচ্ছে। এই পদ্ধতিতে তিন দিন সশরীরে (অফলাইন) ও তিন দিন অনলাইনে ক্লাস নেওয়া হবে।

বৃহস্পতিবার আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন।

তিনি জানান, ভিকারুন নেসা নূন হাইস্কুল অ্যান্ড কলেজের মত এমন পাঠদান চালুর সক্ষমতা সম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠানেই এই পদ্ধতি চালু হবে।

এই সিদ্ধান্ত অনুসারে শনি, সোম ও বুধবার শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সশরীরে ক্লাস নেওয়া হবে। রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার শিক্ষার্থীরা অনলাইনে ক্লাসে যোগ দেবে। তবে শিক্ষকরা প্রতিদিনই সশরীরে শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে ক্লাস নিতে হবে। আগের মতই শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর