রাজধানীতে কেন্দ্রীয় জনসভা বাতিল করল বিএনপি

রাজধানীতে কেন্দ্রীয় জনসভা বাতিল করল বিএনপি
Advertisement
Advertisement

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে প্রচারাভিযান শেষ করে আগামী রোববার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি কেন্দ্রীয় জনসভা করার কথা ছিল দলটির। কিন্তু সেই জনসভা বাতিল করেছে দলটি। তবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন এলাকায় প্রচার কার্যক্রমে বক্তব্য রাখবেন তারেক রহমান।

শুক্রবার নয়পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, ‘আমরা একটি কর্মসূচি ঘোষণা করেছিলাম। পরবর্তীতে নেতাদের সভায় আলাপ-আলোচনা করে ৮ তারিখের (রোববার) জনসভা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে দলের চেয়ারম্যান তারেক রহমান ঢাকা মহানগীর উত্তর ও দক্ষিণের বিভিন্ন নির্বাচনী এলাকায় জনসভা করবেন। ঢাকা মহানগরীতে কেন্দ্রীয় যে জনসভা করার কথা ছিল, আপাতত তা বাতিল ঘোষণা করা হয়েছে।’

এর আগে বৃহস্পতিবার কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে রিজভী বলেছিলেন, ‘নির্বাচনের আগে আগামী রোববার বিএনপির শেষ জনসভা অনুষ্ঠিত হবে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad