‘হাতপাখা বিজয়ী হলে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা হবে’

‘হাতপাখা বিজয়ী হলে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা হবে’
বরগুনার আমতলী পৌর মুক্ত মঞ্চে বরগুনা-১ আসনের হাতপাখা প্রতীকের নির্বাচনী জনসভা। ছবি: টাইমস
Advertisement
Advertisement

ফেব্রুয়ারির নির্বাচনে হাতপাখা বিজয়ী হলে সারাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও পীর চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

তিনি বলেন, ‘হাতপাখা বিজয়ী হলে আপনারা সর্বোচ্চ নিরাপত্তা ও অধিকার ভোগ করতে পারবেন। সুতরাং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে হাতপাখাকে বিজয়ী করুন।’

শুক্রবার সকালে বরগুনার আমতলী পৌর মুক্ত মঞ্চে বরগুনা-১ আসনের হাতপাখা প্রতীকের নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

পীর সাহেব চরমোনাই বলেন, ‘অনেকে আপনাদের সোনার বাংলা, সবুজ বাংলা কিংবা ডিজিটাল বাংলার স্বপ্ন দেখিয়েছে। আমরা সে ধরনের স্লোগান দিতে না পারলেও দেশের ১৮ কোটি মানুষের মুখে হাসি ফোটাতে পারব ইনশাআল্লাহ। আপনারা হাতপাখায় আস্থা রাখুন।’

আরও পড়ুন

এ ছাড়া চব্বিশের অভ্যুত্থানের পর যখন বাজারঘাট ও বিভিন্ন জায়গায় দখলদারির চেষ্টা হয়েছিল, তখন ইসলামী আন্দোলন সারাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তায় পাহারাদারি করেছে জানান তিনি। তিনি বলেন, চরমোনাইয়ের ইতিহাস সাক্ষী—সেখানে সংখ্যালঘুরা মায়ের কোলে থাকার মতো নিরাপদ পরিবেশে বসবাস করে।

হাতপাখার নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা যেভাবে সময় ও শ্রম দিয়ে মাঠে কাজ করছেন, আল্লাহ আপনাদের বিজয় দান করবেন ইনশাআল্লাহ।’

একই সঙ্গে অন্য প্রার্থীদের সতর্ক করে তিনি জানান, কেউ ভোটকেন্দ্র দখলের চেষ্টা করবেন না, সন্ত্রাসী পথে হাঁটবেন না। ‘আমাদের কর্মীদের শান্ত-সভ্য দেখে ভুল করবেন না। এরা ফুঁসে উঠলে বঙ্গোপসাগরে নিক্ষিপ্ত হবেন। আমাদের কাজে ডিস্টার্ব করবেন না’ যোগ করেন তিনি।

সভাপতির বক্তব্যে বরগুনা ১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মাহমুদুল হোসাইন ওয়ালীউল্লাহ বলেন, তিনি শাসক নয়, জনগণের খাদেম হতে চান। প্রতিহিংসার রাজনীতির বদলে সুস্থ ধারার রাজনীতি প্রতিষ্ঠা, মামলাবাজির অবসান, সন্ত্রাস ও চাঁদাবাজি রোধ এবং একটি শিক্ষাবান্ধব ও কর্মসংস্থানবান্ধব বরগুনা গড়ে তোলার অঙ্গীকার করেন তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad