কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ২৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
রাজধানীর বিভিন্ন এলাকায় সোমবার অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, থানাভিত্তিক গ্রেপ্তারের সংখ্যা হলো- রমনা থানা দুইজন, ধানমন্ডি থানা ১০ জন, বংশাল থানায় একজন, খিলক্ষেত থানায় দুই, কদমতলী থানায় এক, মোহাম্মদপুর থানায় আট, মিরপুর থানায় এক ও তুরাগ থানায় একজন।
সবমিলিয়ে রাজধানীর আটটি থানার অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের মোট ২৬ সদস্য গ্রেপ্তার হন।
জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে জানিয়ে ডিএমপির পক্ষ থেকে বলা হয়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


