রাঙামাটিতে জাল ভোটের চেষ্টা, আলাদা ঘটনায় আটক ২

রাঙামাটিতে জাল ভোটের চেষ্টা, আলাদা ঘটনায় আটক ২
কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নে আটক মো. ইয়াছিন (২৪)। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

রাঙামাটিতে জাল ভোট দেওয়ার চেষ্টার সময় দুই যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার জেলা শহর ও কাউখালী উপজেলার দুটি আলাদা ভোটকেন্দ্রে এসব ঘটনা ঘটে।

আটক দুই ব্যক্তি হলেন- শফিউল বাশার (১৯) ও মো. ইয়াছিন (২৪)। শফিউল জেলা শহরের পুরানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে এবং ইয়াছিন কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়ন থেকে আটক হন।

কেন্দ্রটির পুলিশ ইনচার্জ মো. আলী হোছাইন জানান, পুরানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দেওয়ার আগে সন্দেহজনক আচরণের কারণে শফিউল বাশারকে আটক করা হয়। পরে প্রিসাইডিং কর্মকর্তা তাকে ভ্রাম্যমাণ আদালতে হস্তান্তর করেন।

অন্যদিকে কাউখালী উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী আতিকুর রহমান জানান, কাউখালীর ঘাগড়া ইউনিয়নে দুপুরে ভোট দেওয়ার চেষ্টার সময় মো. ইয়াছিনকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা আটক করেন। পরবর্তীতে তাকেও ভ্রাম্যমাণ আদালতে হস্তান্তর করা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad