যৌথ নদী কমিশনের বাংলাদেশ পক্ষের প্রথম সভা অনুষ্ঠিত

যৌথ নদী কমিশনের বাংলাদেশ পক্ষের প্রথম সভা অনুষ্ঠিত
Advertisement
Advertisement

যৌথ নদী কমিশনের বাংলাদেশ পক্ষের কমিটি পুনর্গঠন করা হয়েছে। পানি সম্পদ মন্ত্রণালয় গত বছরের ১ ডিসেম্বর যৌথ নদী কমিশনের বাংলাদেশ পক্ষের কমিটি পুনর্গঠন করে।

পুনর্গঠিত কমিশনের বাংলাদেশ পক্ষের প্রথম সভা সোমবার গ্রিন রোডে পানি ভবনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

সভায় যৌথ নদী কমিশনের প্রকৌশলী সদস্য মো. আনোয়ার কাদির কমিশনের চলমান কার্যক্রম, বিধি অনুযায়ী দায়িত্ব এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে সদস্যদের অবহিত করেন।

পুনর্গঠিত কমিটিতে চেয়ারম্যান হিসেবে রয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা। পানি সম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা নাছির উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির সদস্য হিসেবে রাখা হয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক, যৌথ নদী কমিশনের প্রকৌশলী সদস্য এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পানি সম্পদ কৌশল বিভাগের মো. আতাউর রহমান।

এ ছাড়া বিশেষজ্ঞ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে সাবেক সচিব ও বিআইজিএমের খণ্ডকালীন অনুষদ মাহফুজুল হক এবং সাবেক রাষ্ট্রদূত মেহদী হাসান।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর