যেসব এলাকায় গ্যাসের চাপ স্বল্প থাকবে

যেসব এলাকায় গ্যাসের চাপ স্বল্প থাকবে
Advertisement
Advertisement

শীতলক্ষ্যা নদীর পার্শ্ববর্তী এলাকাগুলোতে ২১ ঘণ্টা গ্যাসের তীব্র সল্পচাপ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। শীতলক্ষ্যা তীরবর্তী আদমজী ইপিজেডের ভেতরে ২০ ইঞ্চি ব্যাসের ক্ষতিগ্রস্ত সঞ্চালন গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য সরবারহে এই বিঘ্ন ঘটবে।

এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার রাত ১০টা থেকে শুক্রবার সন্ধ্যা ৭টা পর্যন্ত মোট ২১ ঘন্টা নদীর পশ্চিম দিকের সমগ্র নারায়ণগঞ্জ, পঞ্চবটি, মুক্তারপুর, মুন্সিগঞ্জ, জিনজিরা, শ্যামপুর (বিসিক) এলাকায় সব শ্রেণীর গ্রাহকই এই সমস্যার সম্মুখীন হবেন।

এছাড়া, আদমজী ইপিজেডের আশেপাশের কোনো কোনো এলাকায় গ্যাসের সরবরাহে বিঘ্ন ঘটতে পারে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর