মোহাম্মদপুরে দোকান থেকে ৬৭০ ভরি সোনা-রুপা চুরি

মোহাম্মদপুরে দোকান থেকে ৬৭০ ভরি সোনা-রুপা চুরি
সিসিটিভির ফুটেজ
Advertisement
Advertisement

ঢাকার মোহাম্মদপুরের চন্দ্রিমা বাজারের নিউ রানা জুয়েলার্স নামের একটি দোকান থেকে ৭০ ভরি স্বর্ণ, ৬০০ ভরি রুপা ও নগদ চার লাখ টাকা চুরির অভিযোগ পাওয়া গেছে।

সোমবার ভোরের দিকে চুরির এ ঘটনা ঘটে। তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করেছেন।

দোকানের মালিক মাসুদ রানা বলেন, ’রোববার রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাসায় যাই। আজ সকাল ১০টায় দোকান খোলার সময় দেখি দোকানের সাটারের তালা ভাঙা। ভেতরে ঢুকে দেখি সিন্দুকসহ সব স্বর্ণ ও রুপা নিয়ে গেছে চোর।’

তিনি বলেন, ’দোকানে ৫০ ভরি নিজের স্বর্ণ ও বন্ধকি ২০ ভরি স্বর্ণ রাখা ছিল। এছাড়া ৬০০ ভরি রুপা এবং স্বর্ণ কেনার রশিদও চোররা নিয়ে গেছে। নগদ চার লাখ টাকাও খোয়া গেছে।’

তার দাবি, ৭০ ভরি স্বর্ণের আনুমানিক দাম ১ কোটি ৫৪ লাখ ও ৬শ ভরি রুপার দাম ২১ লাখ ৬০ হাজার টাকা।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজান জানান, ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ভোর ৩টা ২১ মিনিটের দিকে চোর চক্রের সদস্যরা দোকানের ভেতরে ঢুকে। পরে তারা সিন্দুকসহ বের হয়। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর তারা একটি পিকআপে করে সিন্দুকসহ স্বর্ণ ও রুপা নিয়ে যায়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর