মোহাম্মদপুরে ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

মোহাম্মদপুরে ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার
মো. সাব্বির আহমেদ। ফাইল ছবি
Advertisement
Advertisement

ঢাকার মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউন এলাকার একটি বাসা থেকে গলায় ফাঁস দেওয়া এক ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত মো. সাব্বির আহমেদ (২৮) মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি এলাকার সিরাজুল ইসলামের ছেলে। তিনি মোহাম্মদপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছিলেন।

মঙ্গলবার সকাল ১০টার দিকে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান, তিনি আগেই মারা গেছেন।

পুলিশ জানিয়েছে, তিনি চন্দ্রিমা মডেল টাউনের একটি বাসায় আরও দুইজনের সঙ্গে ভাড়া থাকতেন। এদিন বাসায় ছিলেন তিনি ও আরও একজন। সকালে সাব্বির ওই ব্যক্তিকে নাশতা আনার জন্য বাইরে পাঠান। কিছুক্ষণ পর নাশতা নিয়ে ফিরে এসে তিনি দেখেন, সাব্বির গলায় ফাঁস অবস্থায় মেঝেতে পড়ে আছেন। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ বলেন, ‘হাসপাতালে নেওয়ার পর আমাদের খবর দেওয়া হয়। এরপর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

পুলিশ ঘটনাস্থলে আছে জানিয়ে ওসি জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর