মোটরসাইকেলে কক্সবাজার যাওয়ার পথে বাসচাপায় ২ পর্যটক নিহত

মোটরসাইকেলে কক্সবাজার যাওয়ার পথে বাসচাপায় ২ পর্যটক নিহত
সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল। ছবি: টাইমস
Advertisement
Advertisement

মোটরসাইকেলযোগে কক্সবাজারে বেড়াতে যাওয়ার পথে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় বাসের ধাক্কায় দুই পর্যটক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চিরিঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন।

নিহতরা হলেন—ঢাকার উত্তরখান থানার আটিপাড়া এলাকার শহীদ ভূঁইয়ার ছেলে শরীফুল ইসলাম (৩০) এবং একই এলাকার অলিউল ইসলামের ছেলে রাইসুল ইসলাম (৩০)।

পুলিশ জানিয়েছে, দুই পর্যটক মোটরসাইকেলে ঢাকা থেকে কক্সবাজার বেড়াতে যাচ্ছিলেন। তাদের সঙ্গে আরও কয়েকজন বন্ধু পৃথক মোটরসাইকেলে একই গন্তব্যে যাচ্ছিলেন। পথে চট্টগ্রাম থেকে আসা লাল-সবুজ পরিবহন সার্ভিসের একটি যাত্রীবাহী বাস শরীফুল ও রাইসুলের মোটরসাইকেলে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং তারা গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের বরাতে চিরিঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন জানান, দুর্ঘটনার পর বাসটি ফেলে চালক ও তার সহকারী পালিয়ে যান। পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল জব্দ করেছে।

তিনি আরও জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা এলে মরদেহ হস্তান্তর করা হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad