মেহেরপুরে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

মেহেরপুরে সাপের কামড়ে কৃষকের মৃত্যু
Advertisement
Advertisement

জমিতে সেচ দেওয়ার সময় সাপের কামড়ে মাহাতাব হোসেন (৪৫) নামের এক কৃষকের মৃত্যু ঘটেছে।

সোমবার সকালে সাপে কামড় দিলে দুপুরে তার মৃত্যু ঘটে। মাহাতাব মেহেরপুরের গাংনীর হিজলবাড়িয়ার শামসুল হকের ছেলে।

মাহাতাবের ভাই মহিবুল ইসলাম জানান, গ্রামের মাঠে পাশাপাশি জমিতে তারা ধান রোপনের জন্য জমি প্রস্তুত করছিলেন। জমিতে পানি দেওয়ার সময় হঠাত ইদুরের গর্ত থেকে সাপে কামড় দেয়।

মাঠের লোকজন তার পায়ে  কাপড় দিয়ে বেঁধে চৌগাছা গ্রামের ফোরকান আলী নামের এক কবিরাজের কাছে নিয়ে যান। সেখানে ৩ ধরে ঝাঁড় ফুক করা হয়। ততোক্ষণে মাহাতাবের মৃত্যু হয়। পরে বাড়ির লোকজন গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. নাহিদ জানান, রোগীকে সকালে সাপে কেটেছে। তারা কবিরাজের কাছে নিয়ে বিভিন্ন রকম চিকিৎসা করিয়ে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad