ছুটির দিনে মেয়েকে সঙ্গে নিয়ে প্রেক্ষাগৃহে সিনেমা দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির জিগাতলা এলাকার বিডিআর সীমান্ত সম্ভার সিনেমা হলে যান তিনি। তার সঙ্গে ছিলেন মেয়ে জাইমা রহমান।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত সচিব আতিকুর রহমান রুমন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমান ধানমন্ডির সীমান্ত সম্ভার সিনেমা হলে ‘প্রজেক্ট হেইল মেরি’ সিনেমা দেখেছেন। ছবিটি ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে।
অতিরিক্ত প্রেস সচিব বলেন, ছুটির দিনে বিনোদনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী প্রেক্ষাগৃহে সিনেমা দেখতে এসেছিলেন। সিনেমাটি সন্ধ্যা ৭টা ১০ মিনিটে শুরু হয়ে রাত ১০টা ১০ মিনিটে শেষ হয়।
সাইন্স ফিকশন চলচ্চিত্র ‘প্রজেক্ট হেইল মেরি’ চলতি বছরে মুক্তি পায়। সিনেমাটি অ্যান্ডি উইয়ারের উপন্যাস অবলম্বনে নির্মিত, যা স্টার সিনেপ্লেক্সের সীমান্ত সম্ভার শাখায় প্রদর্শিত হচ্ছে।


