মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ওয়াসার প্রকৌশলী নিহত

মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ওয়াসার প্রকৌশলী নিহত
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

মুন্সিগঞ্জে ঢাকা- মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় ওয়াসার এক প্রকৌশলী নিহত হয়েছেন। একই সড়কে আলাদা দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।

শ্রীনগরের ধামলা এবং ওমপাড়া এবং সিরাজদিখানের কুচিয়ামোড়া এলাকায় শনিবার সন্ধ্যা থেকে রাতের বিভিন্ন সময়ে এসব সড়ক দুর্ঘটনা ঘটে।

শ্রীনগর-দোহার আঞ্চলিক সড়কের ওয়াসা রোড সংলগ্ন এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় ওয়াসায় কর্মরত প্রকৌশলী মোটরসাইকেল আরোহি শামীম রেজা ঘটনাস্থলেই মারা যান। তার সাথে থাকা আরেক প্রকৌশলী এসময় গুরুতর আহত হন।

অন্যদিকে, ওমপাড়া এবং কুচিয়ামোড়া এলাকায় বাস, মাইক্রোবাসসহ পাঁচটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে আরও ১০ জন আহত হন।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, ওয়াসা রোড সংলগ্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় ওয়াসায় কর্মরত প্রকৌশলী ঘটনাস্থলেই মারা যান। একই প্রতিষ্ঠানের আরেক প্রকৌশলী গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad