মুগদায় ১৪ কেজি গাঁজাসহ ২ নারী গ্রেপ্তার

মুগদায় ১৪ কেজি গাঁজাসহ ২ নারী গ্রেপ্তার
গাঁজাসহ দুই নারী মাদককারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)
Advertisement
Advertisement

রাজধানীর মুগদা এলাকা থেকে ১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদককারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

শুক্রবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গ্রেপ্তার দুই নারী হলেন আঙ্গুরা বেগম (৪৬) ও রহিমা বেগম (২৪)।

এর আগে বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের দক্ষিণ পাশের সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আরও পড়ুন

ডিবি (মতিঝিল বিভাগ) সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তথ্য মেলে একটি চক্র ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত এলাকা থেকে গাঁজার চালান ঢাকায় আনছে। সেই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই নারীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা গাঁজার বাজারমূল্য প্রায় ২ লাখ ৮০ হাজার টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্রি করতেন। উদ্ধার করা গাঁজার চালান বিক্রির উদ্দেশ্যেই তারা তাদের কাছে রেখেছিলেন।

গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ডিবি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর