মিরপুরে পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে লাগা আগুনে ১৬ জন নিহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার বাংলাদেশ সময় রাতে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও এক্স হ্যান্ডলে দেওয়া পোস্টে এ শোক জানান তিনি।
নিহতদের আত্মার চিরশান্তি এবং আহতদের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করে তারেক রহমান বলেন, ‘এ ধরনের হৃদয়বিদারক ঘটনা বারবার ঘটছে, যা শোকের সঙ্গে রেখে যাচ্ছে অনেক প্রশ্ন। আমাদের অবশ্যই কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতে কাজ করতে হবে, যাতে অবহেলার কারণে আর কোনো প্রাণহানি না ঘটে।’
তিনি বলেন, ‘আমি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই, তারা যেন তদন্তে স্বচ্ছতা নিশ্চিত করে এবং দায়ীদের জবাবদিহিতার আওতায় আনতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করে।’
প্রিয়জন হারানো পরিবার এবং ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনাও জানান বিএনপির এই শীর্ষ নেতা।


