আসছে ঈদুল ফিতরে মাছরাঙা টেলিভিশন সাজিয়েছে সাত দিনব্যাপী বিশেষ আয়োজন, যেখানে থাকছে ৭টি সিনেমা, ২৮টি নাটক এবং দুটি ৭ পর্বের ধারাবাহিক। ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন দুপুর ২টা ২০ মিনিটে প্রচারিত হবে সিনেমাগুলো।
ঈদের দিন প্রচারিত হবে তানিম নূর পরিচালিত ‘উৎসব’, যেখানে অভিনয় করেছেন জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী, জয়া আহসানসহ আরও অনেকে। ঈদের দ্বিতীয় দিন থাকছে হিমেল আশরাফের ‘প্রিয়তমা’, শাকিব খান ও ইধিকা পালের অভিনয়ে। তৃতীয় দিনে প্রথমবারের মতো টিভিতে আসছে গিয়াসউদ্দিন সেলিমের ‘কাজলরেখা’, যেখানে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী, শরিফুল রাজ ও মিথিলা। চতুর্থ দিনে এম রাহিমের ‘জংলি’ (সিয়াম, বুবলী, দীঘি), পঞ্চম দিনে রায়হান রাফির ‘তুফান’ (শাকিব খান, মিমি চক্রবর্তী), ষষ্ঠ দিনে মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’ (চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি) এবং সপ্তম দিনে অনন্য মামুনের ‘দরদ’ (শাকিব খান, সোনাল চৌহান) প্রচারিত হবে।
নাটক প্রচারিত হবে প্রতিদিন বিকাল ৫টা ৫০ মি, রাত ৮টা, ১০টা ২০ ও ১১টা ৩০ মিনিটে। উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘কলেজ ডে’জ’, ‘ব্ল্যাক লাভ’, ‘গুড লাক’, ‘ম্যাজিক বস’, ‘নি:স্ব তুমি আমার’, ‘লেলিন’, ‘গোলাপী’, ‘হৃদয়ের ওপাশে তুমি’, ‘চার নম্বর বউ’, ‘বাতাসের ফুল’, ‘জানি দেখা হবে’, ‘উই টাইম’, ‘ফড়িয়া’, ‘সাবলেট কাপল’, ‘প্রিয় নামে ডেকো’, ‘বউ-এর অফিস’, ‘বেসড অন ট্রু স্টোরি’, ‘জখম’, ‘জটিল প্রেম’, ‘তুই থেকে তুমি’, ‘পরান পাখি’, ‘আনারকলি’ ও ‘সুলতান’।
এছাড়া দুটি ৭ পর্বের ধারাবাহিক প্রচারিত হবে সন্ধ্যা ৭টা ২০ ও রাত ৯টা ১০ মিনিটে— ‘মেইন কাস্টিং’ (চঞ্চল চৌধুরী, মৌসুমী হামিদ) এবং ‘ভ্যাজাল জামাই’ (মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই)।


