মাওয়া এক্সপ্রেসওয়েতে গাড়ির ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

মাওয়া এক্সপ্রেসওয়েতে গাড়ির ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
মোটরসাইকেল দুর্ঘটনা। ছবি: ফাইল ছবি
Advertisement
Advertisement

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে  মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা চালতিপাড়া এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত আরও একজনের অবস্থা আশংকাজনক।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আওলাদ হোসেন (২৩), পিতা আনোয়ার হোসেন, হাবিল (২২), পিতা হাশেম এবং কাইয়ুম (২২)। আহত ইমনকে (২০)  চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। হতাহতরা সবাই সিরাজদিখানের রশুনিয়া ইউনিয়নের খিলাপাড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, কাজ শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে ওই তিন আরোহী দুর্ঘটনার কবলে পড়েন।

এর আগে একইদিন সকাল ৬টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ষোলঘর বাসষ্টান্ডের কাছে সড়ক দূর্ঘটনায় প্রাইভেটকারের তিন যাত্রী নিহত ও একজন আহত হয়।

আরও পড়ুন

এক্সপ্রেসওয়ে ঘিরে একদিনে ছয় জনের মৃত্যু যাত্রী সচেতনতার পাশাপাশি সড়কের শৃঙ্খলাকে প্রশ্নবিদ্ধ করছে।

রাতে মোটরবাইক দুর্ঘটনা সম্পর্কেহা হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু নাইম ছিদ্দিকি জানান, ওই মোটরসাইকেলে চারজন আরোহী ছিলেন। বৃষ্টির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকার তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন এবং পরে হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়। মরদেহ থানায় আনা হয়েছে, আইনি প্রক্রিয়া চলছে।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করার পাশাপাশি আহতকে হাসপাতালে পাঠান।

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর