মরক্কোর বিপক্ষে ব্রাজিল দলে ইগর থিয়াগো, নেই নেইমার

মরক্কোর বিপক্ষে ব্রাজিল দলে ইগর থিয়াগো, নেই নেইমার
বিশ্বকাপে নিজেদের প্রথম গ্রুপ পর্বের ম্যাচের জন্য মরক্কো এবং ব্রাজিল তাদের শুরুর একাদশ নিশ্চিত করেছে। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ফিফা বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে মরক্কোর মুখোমুখি হচ্ছে ব্রাজিল। ‘গ্রুপ সি’-এর এই হাইভোল্টেজ ম্যাচের জন্য দুই দলই তাদের শুরুর একাদশ ঘোষণা করেছে। ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি এই ম্যাচের একাদশে বড় চমক দেখিয়েছেন।

ম্যাথিউস কুনহা ও এনড্রিককে পেছনে ফেলে সেন্ট্রাল ফরোয়ার্ড হিসেবে ব্রাজিলের শুরুর একাদশে জায়গা করে নিয়েছেন ইগর থিয়াগো, যার মাধ্যমে বিশ্বকাপে তার অভিষেক হতে যাচ্ছে।

তবে এই ম্যাচে নেইমারকে ছাড়া মাঠে নামতে হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। কাফ মাসলের (পায়ের পেশি) দ্বিতীয় গ্রেডের চোটের কারণে ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ এই গোলদাতা উদ্বোধনী ম্যাচের আগে পুরোপুরি ফিট হতে পারেননি।

ব্রাজিল এই ম্যাচে ৪-৩-৩ ফর্মেশনে মাঠে নামবে, যেখানে মার্কুইনসের নেতৃত্বে রক্ষণভাগে থাকছেন আলিসন বেকার, রজার ইবানেজ, গ্যাব্রিয়েল এবং ডগলাস সান্তোস। মাঝমাঠে ক্যাসেমিরো, ব্রুনো গিমারায়েস ও লুকাস পাকেতার পাশাপাশি উইং থেকে আক্রমণে থাকবেন রাফিনহা এবং ভিনিসিয়াস জুনিয়র।

অন্যদিকে, ২০২২ সালের বিশ্বকাপে সেমিফাইনালে পৌঁছে ইতিহাস গড়া মরক্কো এবারও একটি শক্তিশালী দল নিয়ে মাঠে নামছে। আশরাফ হাকিমির নেতৃত্বে ‘অ্যাটলাস লায়ন্স’দের গোলপোস্ট সামলানোর দায়িত্বে থাকছেন ইয়াসিন বুনো।

আরও পড়ুন

রক্ষণভাগে হাকিমির সঙ্গে থাকবেন ইসা দিওপ, শাদি রিয়াদ এবং নুসাঈর মাজরাউই। মাঝমাঠ সামলাবেন নিল এল আইনাউই এবং আইয়ুব বুয়াদ্দি। আর আক্রমণভাগের দায়িত্বে থাকছেন ব্রাহিম দিয়াজ, আজদিন ওনাহি, বিলাল এল খানোস এবং ইসমায়েল সাইবারি।

এই ম্যাচটি কারিগরি ও কৌশলগতভাবে শক্তিশালী দুটি দলের মধ্যে একটি দারুণ লড়াইয়ের আভাস দিচ্ছে। মরক্কো মূলত তাদের সুসংগঠিত রক্ষণ ও দ্রুত কাউন্টার অ্যাটাকের ওপর নির্ভর করবে।

অন্যদিকে ব্রাজিল গিমারায়েস ও পাকেতার মাধ্যমে মাঝমাঠের নিয়ন্ত্রণ রাখার পাশাপাশি উইঙ্গার ভিনিসিয়াস এবং রাফিনহার গতিকে কাজে লাগাতে চাইবে।

দুই দলের শুরুর একাদশ

মরক্কো: ইয়াসিন বুনো (গোলরক্ষক), আশরাফ হাকিমি, ইসা দিওপ, শাদি রিয়াদ, নুসাঈর মাজরাউই, নিল এল আইনাউই, আইয়ুব বুয়াদ্দি, ইসমায়েল সাইবারি, বিলাল এল খানোস, আজদিন ওনাহি, ব্রাহিম দিয়াজ।

ব্রাজিল: আলিসন বেকার (গোলরক্ষক), রজার ইবানেজ, মার্কুইনস, গ্যাব্রিয়েল, ডগলাস সান্তোস, ক্যাসেমিরো, ব্রুনো গিমারায়েস, লুকাস পাকেতা, রাফিনহা, ইগর থিয়াগো, ভিনিসিয়াস জুনিয়র।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad