ময়মনসিংহে ৩ বছরের শিশু হত্যা, বাবা ও সৎমা গ্রেপ্তার

ময়মনসিংহে ৩ বছরের শিশু হত্যা, বাবা ও সৎমা গ্রেপ্তার
শিশু হত্যার মামলায় গ্রেপ্তার বাবা ও সৎমা। ছবি: টাইমস
Advertisement
Advertisement

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় তিন বছর বয়সী লাবিব হত্যা মামলায় শিশুটির বাবা ও সৎমাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত ৩ টার দিকে গফরগাঁও উপজেলার যশোরা ইউনিয়নের বাখুরা গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- শিশুটির বাবা সোহাগ মিয়া (৩০) ও সৎমা জাকিয়া আক্তারকে (২৮)।

এর আগে বুধবার ত্রিশাল সন্ধ্যায় উপজেলার রায়েরগ্রাম এলাকায় রাস্তার পাশ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়দের খবরে ত্রিশাল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

প্রাথমিকভাবে জানা গেছে, পারিবারিক কলহের জেরে শিশুটির মা লামিয়া তার বাবার বাড়িতে বসবাস করছিলেন। ঘটনার দিন দুপুরে সোহাগ মিয়া শ্বশুরবাড়িতে গিয়ে লাবিবকে নিয়ে যান। পরে সন্ধ্যায় শিশুটিকে নানার বাড়িতে রেখে যাওয়ার কথা থাকলেও তার পরিবর্তে তার মরদেহ উদ্ধার হয়।

আরও পড়ুন

এ ঘটনায় শিশুটির মা লামিয়া বাদী হয়ে ত্রিশাল থানায় সোহাগ মিয়া ও জাকিয়া আক্তারের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

ঘটনার পরপরই অভিযান চালিয়ে সোহাগ মিয়া ও জাকিয়া আক্তারকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহাগ মিয়া স্বীকার করে জানান, পূর্বপরিকল্পনা অনুযায়ী তিনি নিজেই সন্তানের গলা টিপে হত্যা করে লাশ ফেলে রেখে পালিয়ে যান।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, গ্রেপ্তার সোহাগ মিয়াকে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দির জন্য আদালতে পাঠানো হয়েছে। অপর আসামি জাকিয়া আক্তারকেও আইনি প্রক্রিয়ায় কারাগারে পাঠানো হয়েছে।

শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে উল্লেখ করে তিনি জানান, ঘটনার পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad