মনোনয়ন ফরম সংগ্রহের পরেই গ্রেপ্তার হলেন মাগুরা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী

মনোনয়ন ফরম সংগ্রহের পরেই গ্রেপ্তার হলেন মাগুরা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী
মনোনয়ন ফরম সংগ্রহ করছেন স্বতন্ত্র প্রার্থী কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি। ছবি: টাইমস
Advertisement
Advertisement

সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করে বাড়ি ফেরার পথে গ্রেপ্তার হয়েছেন মাগুরা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি। তিনি শ্রীপুর উপজেলার শ্রীখোল ইউনিয়নের বর্তমান নির্বাচিত চেয়ারম্যান ও সাবেক উপজেলা যুবলীগের সভাপতি।

কুটি মিয়ার একান্ত সহকারী মিটুল হোসেন জানান, সোমবার বিকালে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের কাছ থেকে সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহ করেন কুটি মিয়া। ফরম সংগ্রহের পর বাড়ি ফেরার পথে নতুন বাজার এলাকায় ডিবি পুলিশের একটি দল তার গাড়ির গতিরোধ করে। এসময় পুলিশ সুপারের সঙ্গে কথা আছে জানিয়ে কুটি মিয়াকে তুলে নিয়ে যায় পুলিশ। পরে তাকে ২০২৪ সালের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

মাগুরার পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, কুতুবুল্লাহ হোসেন মিয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নাশকতার একটি মামলার আসামি। পুলিশ তাকে দীর্ঘদিন ধরে খুঁজছিল। তিনি স্বতন্ত্র প্রার্থী কি না এ বিষয়টি পুলিশের জানা ছিল না।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad