মঙ্গলবার দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত টানা ৮ ঘণ্টা ফ্রি স্কুল স্ট্রীট, ভুতের গলি, কিচেন রোড, আল আমিন রোড, কাঠাল বাগান এলাকায় বিদ্যমান আবাসিক ও বানিজ্যিক শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
সোমবার তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর ফ্রী স্কুল স্ট্রীট, হাতিরপুল, পুকুরপাড়, ধানমন্ডি, এলাকায় লিকেজযু্ক্ত পুরাতন বিতরণ লাইন পরিবর্তন ও সার্ভিস লাইন প্রতিস্থাপন কাজের জন্য গ্রাহকরা গ্যাস সরবরাহ থেকে বিচ্ছিন্ন থাকবেন।
এছাড়া আশপাশের এলাকাগুলোতে গ্যাসের চাপ কম থাকতে পারে বলেও জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।


