ভূমিকম্প মোকাবিলায় জরুরি পদক্ষেপ দরকার: জাহিদ

ভূমিকম্প মোকাবিলায় জরুরি পদক্ষেপ দরকার: জাহিদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ভূমিকম্প থেকে জনগণকে রক্ষায় সরকারের এখনই জরুরি পদক্ষেপ নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।

শুক্রবার ঢাকার জাতীয় প্রেসক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। আলোচনা সভাটি জাতীয়তাবাদী মৎস্যজীবী দল ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের যৌথ উদ্যোগে আয়োজিত হয়।

সভায় তুরস্ক, ইরান বা আফগানিস্তানের ভয়াবহ ভূমিকম্পের উদাহরণ টেনে জাহিদ হোসেন বলেন, ‘যদি এখনই রাষ্ট্রীয়ভাবে অন্তর্বর্তীকালীন সরকারসহ সংশ্লিষ্টরা জরুরি পদক্ষেপ না নেয়, তাহলে পুরান ঢাকার ঝুঁকিপূর্ণ ভবনগুলোয় বড় ধরনের ক্ষয়ক্ষতির ঝুঁকি থেকেই যাচ্ছে।’

তিনি বলেন, জলবায়ু পরিবর্তন নিয়ে ব্রাজিলে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে উন্নত দেশগুলোর পর্যাপ্ত সাড়া নেই। এর প্রভাবে বাংলাদেশে কখনো অস্বাভাবিক দীর্ঘ শীত, কখনো অতিরিক্ত গরম, আবার কখনো নিম্নাঞ্চলে হঠাৎ প্লাবন দেখা যাচ্ছে। এ সময় ২০–৫০ বছর আগের ভূরাজনৈতিক ও জলবায়ু পরিস্থিতির সঙ্গে এখনকার পার্থক্য স্পষ্ট বলে মন্তব্য করেন তিনি।

অতীতে বিআরটিসি বাসে ‘১১ জনকে পুড়িয়ে হত্যা’ এবং ১৭৪ দিনের হরতালের ঘটনার কথা উল্লেখ করেন জাহিদ হোসেন বলেন, ‘যারা অতীতে এসব করেছে, তারা আবারও বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে।’ দেশের রাজনৈতিক দলগুলোর প্রতি জনগণের রায় নেওয়ার মাধ্যমে নির্বাচনমুখী হওয়ার আহ্বান জানান তিনি।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন- উত্তর মৎস্যজীবী দলের আহ্বায়ক আমির হোসেন আমির, দক্ষিণের সদস্য সচিব কে এম সোহেল রানা ও উত্তরের সদস্য সচিব বাকি বিল্লাহ, দলের সাবেক সচিব আবদুর রহিম, দক্ষিণের আহ্বায়ক শাহ আলম প্রমুখ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর