ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার বড় জয়

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার বড় জয়
ভোট দেওয়ার পর বিজয় চিহ্ন দেখাচ্ছেন রুমিন ফারহানা। ছবি: টাইমস
Advertisement
Advertisement

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে হাঁস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা বড় ব্যবধানে বিজয়ী হয়েছেন। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৩৭ হাজার ৫৬৮ ভোট বেশি পেয়ে জয় লাভ করেন।

১৫১টি কেন্দ্রের সবগুলোর ফলাফলে রুমিন ফারহানা পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৪৯৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের নেতা জুনায়েদ আল হাবিব খেজুরগাছ প্রতীকে পেয়েছেন ৭৯ হাজার ৯২৭ ভোট।

বৃহস্পতিবার রাত ১২টার দিকে সহকারী রিটার্নিং কর্মকর্তা আবু বকর সরকার বেসরকারিভাবে রুমিন ফারহানাকে বিজয়ী ঘোষণা করেন।

এ আসনে মূল লড়াই হয় স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা ও বিএনপি জোট মনোনীত প্রার্থী জুনায়েদ আল হাবিবের মধ্যে। খেজুরগাছ প্রতীক নিয়ে তিনি হাঁস প্রতীকের রুমিন ফারহানার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস ন্যাশনাল
টাইমস ন্যাশনাল

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর