বাংলাদেশে সম্প্রতি বিশ্বব্যাংকের নাম ও লোগো ব্যবহার করে প্রতারণামূলক কার্যকলাপের খবর পাওয়া যাচ্ছে। এ অবস্থায় বিশ্বব্যাংক সাধারণ জনগণকে ফি-এর বিনিময়ে বিশ্বব্যাংক থেকে ঋণ দেওয়ার নামে প্রতারণা থেকে সতর্ক থাকতে আহ্বান জানাচ্ছে।
নভেম্বরের এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে বিশ্বব্যাংকের ঢাকা অফিস স্পষ্টভাবে জানিয়েছে, প্রতিষ্ঠানটি কোনো ব্যক্তিকে সরাসরি ঋণ দেয় না এবং কারও ব্যক্তিগত আর্থিক তথ্য জানতে চায় না।
প্রতারকরা বিশ্বব্যাংকের নাম এবং ভুয়া আইডি কার্ড ব্যবহার করে অর্থ হাতিয়ে নিতে ফেসবুক পেজ ও ভুয়া ওয়েবসাইট তৈরি করছে এবং অন্যান্য কৌশল ব্যবহার করছে।
বিশ্বব্যাংক তাদের সতর্কবার্তায় আরও জানিয়েছে, যদি কোনো ব্যক্তি এই ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডের মুখোমুখি হন, তাহলে তাকে অবিলম্বে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে বলা হচ্ছে।
বিশ্বব্যাংক জানায়, তাদের কোনো প্রকল্পের সঙ্গে এই ধরনের কার্যকলাপের কোনো সংশ্লিষ্টতা নেই।
প্রতিষ্ঠানটি সাধারণ জনগণকে বিশ্বব্যাংকের নামে এই ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড সম্পর্কে সচেতন থাকার জন্য আহ্বান জানিয়েছে।


