জামায়াতের আমির শফিকুর রহমান ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে দেখা করার পর এবার ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের সঙ্গে দেখা করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে তিনি ঢাকার রমনায় রেজাউল করীমের বাসায় পৌঁছান। সেখানে তাকে স্বাগত জানান রেজাউল করীম ও দলের মহাসচিব ইউনুস আহমদ।
এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
তারেকের আগমণকে ঘিরে আমিরের বাসার সামনে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি নিরাপত্তা ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জয় পাওয়ার পর প্রতিদ্বন্দ্বী দলগুলোর নেতাদের সঙ্গে দেখা করে সৌহার্দ্যের বার্তা দিচ্ছেন তারেক রহমান। রোববার রাতে তিনি শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গেও দেখা করেন।
নির্বাচনে বিএনপি ২০৯ আসনে জয় পেয়েছে। মঙ্গলবার সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের এবং বিকালে মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


