বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক সোমবার রাত ৯টায় অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে স্থায়ী কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
এর আগে ৬ অক্টোবর স্থায়ী কমিটির বৈঠক হয়। ওই বৈঠকে আলোচিত জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে আইনি ভিত্তির জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনে একইসঙ্গে গণভোট নেওয়ার প্রস্তাবকে সমর্থন জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা।
একই সঙ্গে সংসদ নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়নের জন্য পৃথক গণভোটের আয়োজন একটি জটিল প্রক্রিয়া বলে মনে করেন তারা।


