বিএনপির সাবেক মন্ত্রী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মাহমুদুল হাসান মারা গেছেন।
বুধবার বিকাল ৩টা ৪৫ মিনিটে বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।
মাহমুদুল হাসান ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
তিনি এক ছেলে, এক কন্যা ও চার নাতি–নাতনি রেখে গেছেন।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, বৃহস্পতিবার টাঙ্গাইলে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।


