বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে রদবদল করা হয়েছে। দলের জাতীয় নির্বাহী কমিটির বর্তমান সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক বদরুদ্দোজা বাদলকে দলের আইনবিষয়ক সম্পাদক করা হয়েছে।
মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলের হাইকমান্ডের সিদ্ধান্ত অনুযায়ী এই নিয়োগ দেওয়া হয়েছে এবং এই আদেশ আজ থেকেই কার্যকর বলে গণ্য হবে।
আইন অঙ্গনে সংগঠক হিসেবে পরিচিত বাদল ইতিপূর্বে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসেবেও সঙ্গে দায়িত্ব পালন করেছেন।


