বান্দরবানে বিএনপির ৯ কমিটি বিলুপ্ত

বান্দরবানে বিএনপির ৯ কমিটি বিলুপ্ত
বান্দরবানে জেলা বিএনপির জরুরী সভা। ছবি:টাইমস।
Advertisement
Advertisement

বান্দরবান জেলা বিএনপির আহবায়ক কমিটি এক জরুরি বৈঠক ডেকে সংগঠনটির ৭ উপজেলা ও দুটি পৌরসভার কমিটি বিলুপ্ত করেছে।

সোমবার বিকেলে শহরের এক আবাসিক হোটেলে এই সভা হয়। তবে কী কারণে এসব কমিটি বিলুপ্ত করা হয়েছে-কারণ জানা যায়নি।

বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব মো. জাবেদ রেজা বলেন, ‘খুব দ্রুত বিলুপ্ত কমিটিগুলোর জন্য আহ্বায়ক কমিটি গঠন করা হবে।’

জেলা বিএনপির আহবায়ক সাচিং প্রু জেরি এই সভায় সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাহবুবুর রহমান শামীম, মিসেস মাম্যাচিং, চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ ও মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। এছাড়াও বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুর রশিদ এবং সদস্য সচিব জাবেদ রেজাসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভার আগে বিএনপির সদস্য নবায়ন এবং নতুন সদস্যভুক্তির উদ্বোধন করা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad