বাগেরহাটে কারাবন্দী ছাত্রলীগ নেতার স্ত্রী-সন্তানের দাফন সম্পন্ন

বাগেরহাটে কারাবন্দী ছাত্রলীগ নেতার স্ত্রী-সন্তানের দাফন সম্পন্ন
Advertisement
Advertisement

কারাবন্দী ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী কানিজ সুবর্ণা ওরফে স্বর্ণালী (২২) ও তাদের শিশুসন্তানের (৯ মাস) দাফন সম্পন্ন হয়েছে।

শনিবার রাত ১২টার দিকে কানিজের বাবার বাড়ি বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে দাফন করা হয় মা-ছেলেকে। কানিজ সুবর্ণা স্বর্ণালীর বাবা শেখ রুহুল আমিন এসব কথা নিশ্চিত করেন।

এর আগে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যশোর কেন্দ্রীয় কারাগারের ফটকে শেষবারের মতো নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলার সভাপতি জুয়েল হাসান সাদ্দামকে স্ত্রী-সন্তানের মুখ দেখানোর ব্যবস্থা করা হয়। পরিবারের দাবি, প্যারোলে আবেদন করার পরও তাকে মুক্তি দেওয়া হয়নি।

গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার হন সাদ্দাম। বর্তমানে তিনি যশোর কারাগারে বন্দি রয়েছেন। কারা কর্তৃপক্ষ জানায়, লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে সাদ্দামের পরিবারের ছয়জন সদস্যকে কারাফটকে প্রবেশ করতে দেওয়া হয়। স্ত্রী-সন্তানের মরদেহ দেখতে সাদ্দামকে পাঁচ মিনিটের মতো সময় দেওয়া হয়।

আরও পড়ুন

গত শুক্রবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের সাবেকডাঙ্গা গ্রামের একটি বাড়ি থেকে সাদ্দামের স্ত্রী কানিজ সুবর্ণা স্বর্ণালীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। তার পাশেই নিথর পড়েছিল ৯ মাসের শিশু নাজিম।

পুলিশ ও সাদ্দামের পরিবারের দাবি, হতাশাগ্রস্ত হয়ে শিশু সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেন স্বর্ণালী।

পরে শনিবার সন্ধ্যা ৭টার দিকে লাশবাহী অ্যাম্বুলেন্সে সাদ্দামের স্বজনরা কারাফটকে আসেন। সব কার্যক্রম শেষে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পরিবারের ছয় সদস্যসহ লাশবাহী অ্যাম্বুলেন্সটি কারাগারে প্রবেশের অনুমতি দেয় কারা কর্তৃপক্ষ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস ন্যাশনাল
টাইমস ন্যাশনাল

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর