বাংলাদেশকে আবার পেছনে টানার চক্রান্ত আছে: ফখরুল

বাংলাদেশকে আবার পেছনে টানার চক্রান্ত আছে: ফখরুল
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
Advertisement
Advertisement

বাংলাদেশকে আবার পেছনে টেনে নেওয়ার চক্রান্ত আছে উল্লেখ করে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার বিকালে হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি), বাংলাদেশের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়া স্মরণে এক দোয়া মাহফিলে তিনি এই আহ্বান জানান।

তিনি বলেন, ‘অনেক চক্রান্ত আছে, অনেক ষড়যন্ত্র আছে, বাংলাদেশকে আবার পিছনে টেনে নিয়ে যাওয়ার। সেখান থেকে আমাদের উঠে দাঁড়াতে হবে।’

অর্থনৈতিক ক্ষেত্রে নেতৃত্বদানকারীদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘১৯৭১ সালে যে বাংলাদেশের জন্য যুদ্ধ করেছিলাম, ১৯৯০ সালে লড়াই করেছি গণতন্ত্রের জন্য, ২০২৪ সালে আমাদের ছেলেরা রক্ত দিয়েছে, আসুন আমরা সেই বাংলাদেশকে সবাই মিলে গড়ে তুলি।’

আরও পড়ুন

বিএনপি চেয়ারপারসনের ওপর ফ্যাসিস্ট সরকারের নিপীড়ন-নির্যাতন, মিথ্যা সাজানো মামলায় কারাবাসসহ নানা ঘটনা তুলে ধরে খালেদা জিয়াকে নিয়ে লেখা কবি আল মাহমুদের কবিতা আবৃতি করে শোনান বিএনপি মহাসচিব। তিনি বলেন, সত্যিকার অর্থেই একটি জাতিকে তিনি (খালেদা জিয়া) জাগিয়ে তুলেছিলেন, একটি জাতিকে তিনি সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন।

মির্জা ফখরুল আশা প্রকাশ করেন, ‘তার এই চলে যাওয়া আমাদেরকে নতুন করে অনুপ্রাণিত করবে, আমাদের শোককে শক্তিতে রূপান্তরিত করবে এবং আমরা সবাই ঐক্যের মাধ্যমে বাংলাদেশের এক নতুন ভবিষ্যৎ নির্মাণ করব।’

আইসিসির সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে এই স্মরণসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খানসহ ব্যবসায়িক নেতারা বক্তব্য রাখেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad