বনদস্যুদের মুক্তিপণ দিয়ে কয়রার ১৩ মৌয়াল বাড়ি ফিরলেন

বনদস্যুদের মুক্তিপণ দিয়ে কয়রার ১৩ মৌয়াল বাড়ি ফিরলেন
মুক্তিপণ দিয়ে ঘরে ফেরা ১৩ মৌয়াল। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

সুন্দরবনের বনদস্যুদের মুক্তিপণ দিয়ে কয়রার ১৩ মৌয়ালী বাড়ি ফিরেছেন। গতকাল শনিবার বিকালে তারা বাড়ি আসেন।

মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালীরা হলেন, কয়রা উপজেলার কাটাখালির মো. হারুন গাজী, গফুর গাজী, চরণ সরকার, হান্নান গাজী, বালিয়াডাঙ্গার শহিদুল ইসলাম, পরিমল চন্দ্র সরকার, মালিক গাজী, আফতাব আলী, খোকন মন্ডল, মহানন্দ মন্ডল, কালাম গাজী, পির আলী গাজী ও খোদা বাক্স গাজী।

মৌয়ালীরা জানান, সুন্দরবনে মধু কাটতে বানিয়াখালি ফরেস্ট অফিস থেকে গত বৃহস্পতিবার পাস পারমিট নিয়ে সুন্দরবনে যান তারা। ওইদিন বিকালে আনুমানিক পাঁচটার দিকে শিবসা নদীর পূর্ব পাশে কুমড়ুখালী খাল সংলগ্ন এলাকা থেকে মৌয়ালীদেরকে ধরে নিয়ে যায় সুন্দরবনের ‘দোলা ভাই বাহিনী’। পরে তাদের কাছ থেকে ১ লাখ ৫০ হাজার টাকা মুক্তি পণ দাবি করা হয়। এ সময় মৌয়ালীদের দুই নৌকায় থাকা নগদ ৪ হাজার ২০০ টাকা নিয়ে নেয় বনদস্যুরা। এরপর মৌয়ালীদের ওপর চাপ সৃষ্টি করে বাড়ি থেকে বিকাশ খরচসহ ৩৬ হাজার ৭০০ টাকা নিয়ে শনিবার ভোর ৪ টার দিকে তাদের ছেড়ে দেয়। পরে মৌয়ালীরা সুন্দরবন থেকে বানিয়াখালী ফরেস্ট অফিসে এসে আশ্রয় নেয়।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, ‘ঘটনাটি শুনেছি। মৌয়ালীদের সাথে কথা হয়েছে। তারা থানায় আসলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর